মঙ্গলবার

০৬:৪৯:৫৯

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

অসহায় দুলাল চন্দ্রকে গৃহ নির্মাণ করে দিলেন বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন

নিজস্ব প্রতিবেদক

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের অধিবাসী, অসহায় ভিটে মাটি হারা গ্রাম পুলিশ দুলাল চন্দ্র শীলকে নতুন টিনশেড ঘর তৈরি করে দিয়ে সমাজ সেবায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন।

শনিবার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাররফ হোসাইনের তত্ত্বাবধানে বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন এর পক্ষ থেকে গৃহহীনদের মাঝে ঘর বিতরণ প্রকল্পের অসহায় দুলাল চন্দ্র শীল কে ২কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর হস্তান্তর করেন ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার মজুমদার ও হেভেন টাচ ট্যুরস এন্ড ট্রাভেলস এর ম্যানেজিং ডিরেক্টর,সাধারণ সম্পাদক রবিউল আলম।

সংগঠনটির এ উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন প্রবাসী ও দেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোঃ রফিকুল ইসলাম, সদস্য কাজী হুসাইন আহমেদ, আবু সুফিয়ান, স্বপন বেপারী, ইউনুস মিয়া,সমাজ সেবক নুরুল ইসলাম নাহিদ, নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অসহায় দুলাল চন্দ্র শীল বলেন মাথা গুঁজতে নতুন ঘর পেয়ে আমি এবং আমার পরিবার মহাখুশি। বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সহযোগিতায় ঘরটি নির্মাণ হয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে, কচুয়ার বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সু-শৃঙ্খল ও সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছেন।

আরও পড়ুন

Scroll to Top