সোমবার

২৩:১৭:১৬

২ নভেম্বর, ২০২৬

১৭ কার্তিক, ১৪৩৩

১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. মহানায়ক উত্তম কুমারের আজ শততম জন্মবার্ষিকী

মার্কিন সম্ভাব্য হামলার জবাবে বড় প্রস্তুতি ইরানের

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার মুখে আরও বিস্তৃত ও কঠোর পাল্টা কৌশল প্রস্তুত করছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার নতুন নির্দেশনায় জানানো হয়েছে, এবার বিগত সংঘাতের পরিধি পেরিয়ে আরও বড় পরিসরে জবাব দেওয়া হবে। খবর আল জাজিরার।

সাম্প্রতিক সময়ে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি ছাড়াও বিভিন্ন মার্কিন কোম্পানি ও অন্যান্য বস্তুগত বা অপ্রাতিষ্ঠানিক সম্পদসহ ৭০০-এর বেশি নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে। তবে এই বস্তুগত সম্পদের পরিধি ঠিক কী কী অন্তর্ভুক্ত করছে, তা এখনও স্পষ্ট নয়।

ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বোচ্চ নেতা আরও সতর্ক করে বলেছেন, তেহরানের ওপর কোনো হামলা হলে যুদ্ধ কখন ও কোন শর্তে থামবে, তা নির্ধারণ করবে কেবল ইরান নিজেই। এর মাধ্যমে মার্কিন হামলা হলে কূটনীতির দরজা বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

একদিকে ইরানের পক্ষ থেকে এমন কঠোর বার্তা পাঠানো হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা হ্রাসে সক্রিয়ভাবে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে কাতার।

আরও পড়ুন

Scroll to Top