মঙ্গলবার

০১:০৪:৩৮

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

উত্তরাঞ্চলে টানা তিন দিনের নির্বাচনি সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনি সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বাড়ছে ব্যাপক আগ্রহ ও উত্তাপ।

দলীয় সূত্র জানায়, আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সমাবেশে খুলনা ছাড়াও বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন।

রোববার খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল জানান, সমাবেশে তারেক রহমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প, শ্রমিক ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে দলের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরবেন। বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, গ্যাস সংযোগ সম্প্রসারণ এবং মোংলা বন্দরের আধুনিকায়ন নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

খুলনার সমাবেশে অংশ নেওয়ার পর দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। যশোর শহরের বাইরে উপশহর কলেজ মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সমাবেশ। জনসমাগম ও যানজট এড়াতে জেলা বিএনপি এ স্থান নির্ধারণ করেছে।

যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, যশোরের সমাবেশে যশোরের ছয়টি সংসদীয় আসনসহ মোট সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি বলেন, মাত্র দুই দিনের প্রস্তুতিতে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন এবং এটি যশোরের সর্ববৃহৎ জনসমাবেশে রূপ নিতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, যশোরের সমাবেশ শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন তারেক রহমান।

এমএফ/বিকল্পকন্ঠ
#তারেকরহমান #বিএনপি #নির্বাচনিসমাবেশ #খুলনাযশোর #বাংলাদেশরাজনীতি

আরও পড়ুন

Scroll to Top