মঙ্গলবার

০২:৪২:৫৫

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের জনসভা

আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের জনসভা

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজশাহী বিভাগের চার জেলায় আজ ধারাবাহিক নির্বাচনী জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় এটিই তার শেষ সফর বলে জানিয়েছে দলীয় সূত্র। সফরকালে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রথম গন্তব্য নওগাঁ। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জে যাবেন। সেখানে বেলা সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন।

দুপুরের পর রাজশাহী জেলার কর্মসূচিতে যোগ দেবেন ডা. শফিকুর রহমান। প্রথমে গোদাগাড়ীর মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরে বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে অনুষ্ঠিত আরেকটি বড় জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির।

এদিনের সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় নাটোর জেলার নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে রাতে নাটোরেই অবস্থান করবেন ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, এসব জনসভায় জামায়াত ছাড়াও ১১ দলীয় নির্বাচনী জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন। পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালে অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

এমএফ/বিকল্পকন্ঠ
#ডাশফিকুররহমান #জামায়াতে_ইসলামী #নির্বাচনীজনসভা #রাজশাহীবিভাগ #১১দলীয়জোট

আরও পড়ুন

Scroll to Top