দেশের বাজারে আবারও কমানো হলো জ্বালানি তেলের দাম। গত মাসে প্রতি লিটারে ২ টাকা কমানোর পর ফেব্রুয়ারির প্রথম দিনেই আরও ২ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হবে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে।
অন্যদিকে, পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধারাবাহিকভাবে জ্বালানি তেলের দাম কমায় পরিবহন ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএফ/বিকল্পকন্ঠ
#জ্বালানি_তেলের_দাম #ডিজেল_পেট্রল #বাংলাদেশ_অর্থনীতি #দাম_হ্রাস
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://bikalpokontho.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho




