দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা পর্যন্ত দাম বেড়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
এদিকে সোনার দামের সঙ্গে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এমএফ/বিকল্পকন্ঠ
#সোনারদাম #বাজুস #স্বর্ণবাজার #রুপারদাম #বাংলাদেশ
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://bikalpokontho.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho




