বুধবার

০২:১৩:৩৯

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি নেতা মো. শরফুদ্দিন মিয়া আলোচনায়

নিজস্ব প্রতিবেদক

উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি নেতা মো. শরফুদ্দিন মিয়া আলোচনায়

আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনের দিন-তারিখ এখনো নির্ধারণ না হলেও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. শরফুদ্দিন মিয়ার নাম এখন ব্যাপকভাবে আলোচনায় রয়েছে।

স্থানীয় বিএনপির নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে মো. শরফুদ্দিন মিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শরফুদ্দিন মিয়া একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি নিয়মিতভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে মো. শরফুদ্দ্দিন মিয়া উপজেলা চেয়ারম্যান পদে শক্ত অবস্থানে রয়েছেন। তার নেতৃত্বে কচুয়া উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করছেন অনেকেই।

আরও পড়ুন

Scroll to Top