মঙ্গলবার

০৪:৩৪:৩৫

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

ঊনসত্তরের গণঅভ্যুত্থান: স্বাধীনতার পথে মাইলফলক

ঊনসত্তরের গণঅভ্যুত্থান: স্বাধীনতার পথে মাইলফলক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, পরবর্তীতে এগারো দফা এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতার মধ্য দিয়েই জাতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পথে অগ্রসর হয় এবং অর্জন করে স্বাধীনতা। এসব আন্দোলন ছিল পরস্পর সংযুক্ত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি বলেন, ১৯৬৯ সালের জানুয়ারি মাসজুড়ে তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। ২৪ জানুয়ারি সেই আন্দোলন ব্যাপক গণবিস্ফোরণে রূপ নেয়। দমন-পীড়নের প্রতিবাদে জনগণ সান্ধ্য আইন ভেঙে মিছিল করলে পুলিশের গুলিতে শহীদ হন নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিকসহ মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীর ও আরও অনেকে।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগ তরুণ সমাজকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। এই আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

এমএফ/বিকল্পকন্ঠ
#ঊনসত্তরেরগণঅভ্যুত্থান #ডমুহাম্মদইউনূস #বাংলাদেশেরইতিহাস #স্বাধীনতাসংগ্রাম #গণতন্ত্র

আরও পড়ুন

Scroll to Top