মঙ্গলবার

০৫:৪২:৩৭

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

ওসমান হাদী হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ৫৩ ব্যাংক হিসাব জব্দ

ওসমান হাদী হত্যা মামলার আসামি ফয়সাল করিমের ৫৩ ব্যাংক হিসাব জব্দ

ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে হত্যার মামলায় গুরুত্বপূর্ণ আর্থিক পদক্ষেপ নিয়েছে আদালত।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং সাড়ে ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।

মামলার তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর পক্ষ থেকে উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ আদালতে আবেদন করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং, খুন, সন্ত্রাসী কার্যক্রম ও সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ অনুসন্ধানাধীন।

সিআইডি জানিয়েছে, অনুসন্ধানকালে অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো বিশ্লেষণ করলে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। প্রাথমিক প্রমাণে দেখা গেছে, অভিযুক্তরা সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসে অর্থায়নে জড়িত থাকার ছাপ রয়েছে। সুতরাং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫)-এর ১৪ ধারার বিধান অনুযায়ী ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ১৭(২) ধারার বিধান অনুযায়ী স্থিত অর্থ বাজেয়াপ্ত করা প্রয়োজন।

আদালত বিবেচনা করেছেন যে, অন্যথায় মামলার নিষ্পত্তি হওয়ার আগে এসব অর্থ বেহাত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এজন্য অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং মোট সাড়ে ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইডি আরও জানায়, এই পদক্ষেপের মাধ্যমে মামলার তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং অপরাধীদের আর্থিক সুযোগ বন্ধ করে কার্যকর দণ্ড নিশ্চিত করা সম্ভব হবে। আদালতের এই সিদ্ধান্তে মামলার ন্যায়বিচার ও রাষ্ট্রীয় অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#শরিফহাদী #ফয়সালকরিমমাসুদ #সিআইডি #মানিলন্ডারিং #বাজেয়াপ্ত
Website Link – https://bikalpokontho.com

 

আরও পড়ুন

Scroll to Top