সোমবার

২৩:১৮:২১

২ নভেম্বর, ২০২৬

১৭ কার্তিক, ১৪৩৩

১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. মহানায়ক উত্তম কুমারের আজ শততম জন্মবার্ষিকী

কচুয়ায় দোজানা আল-মদিনা মডেল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় দোজানা আল-মদিনা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টেম্বর (২০২৬ ইং) সকাল ১০:০০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, দোজানা আল মদিনা মডেল মাদ্রাসার সভাপতি আব্দুল হাই তালুকদার।

মাওলানা মোঃ আমিমুল ইহসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেওয়ার পাশাপাশি মেধা তালিকায় স্থান পাওয়াদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অতিথি এবং শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এই ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠানের উন্নতি ও শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে দোয়া মোনাজাত সম্পন্ন হয়।

আরও পড়ুন

Scroll to Top