সোমবার

২৩:১৮:২২

২ নভেম্বর, ২০২৬

১৭ কার্তিক, ১৪৩৩

১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. মহানায়ক উত্তম কুমারের আজ শততম জন্মবার্ষিকী

চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

অনলাইন ডেস্ক:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন

Scroll to Top