বুধবার

০৩:১৫:৪২

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

চট্টগ্রাম হবে আঞ্চলিক লজিস্টিক সেন্টার : আমীর খসরু

চট্টগ্রাম হবে আঞ্চলিক লজিস্টিক সেন্টার : আমীর খসরু

চট্টগ্রামকে শুধু বাংলাদেশের জন্য নয়, বরং ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মিয়ানমার ও উত্তর-পূর্ব এশিয়ার জন্য একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম–১১ (বন্দর–পাতেঙ্গা–হালিশহর) আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের হালিশহর এলাকায় গণসংযোগকালে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রাম কেবল একটি বন্দরনগরী নয়—এটি পুরো অঞ্চলের জন্য একটি কৌশলগত বাণিজ্যিক করিডর হতে পারে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো, মিয়ানমারসহ উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোর বাণিজ্য এই করিডরের মাধ্যমে প্রবাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণ প্রসঙ্গে আমীর খসরু বলেন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, সমন্বিত মালবাহী পরিবহন ব্যবস্থা (মাল্টিমোডাল ট্রান্সপোর্ট) এবং আন্তর্জাতিক মানের গুদাম ও লজিস্টিক ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক ‘এয়ার হাব’ হিসেবে উন্নত করার পরিকল্পনাও রয়েছে। এ বিমানবন্দরকে পূর্ণাঙ্গ প্যাসেঞ্জার হাব ও কার্গো হাব হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং কার্গো পরিবহন বাড়াতে নিরাপত্তা ও প্রযুক্তিগত অবকাঠামো জোরদার করা হবে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী নগরবাসীর কাছে ধানের শীষে ভোট চান এবং বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনা ও চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করাই বিএনপির লক্ষ্য।

এমএফ/বিকল্পকন্ঠ
#চট্টগ্রাম #আমীরখসরু #লজিস্টিক_হাব #ধানের_শীষ#বিএনপি

আরও পড়ুন

Scroll to Top