মঙ্গলবার

০২:৩৭:২৪

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধিদল।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেল ওয়েস্টিনে এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

চীনের প্রতিনিধি দলের সদস্যের মধ্যে উপস্থিত রয়েছেন উপ-পরিচালক দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোমিসেস চেন জুয়ানবো, তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চেন ইয়াংপেই, ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ঝাং গুইউ, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকায় চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং।

আরও পড়ুন

Scroll to Top