জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহিদ খান। তাঁর এই জয়কে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
নির্বাচনের ফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়। ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহিদ খান দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সংগঠনের বিভিন্ন আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সরব উপস্থিতি নেতাকর্মীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিজয়ী মাহিদ খান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নম্বর সুবিদপুর ইউনিয়নের বদরপুর গ্রামের সন্তান। তাঁর সাফল্যে নিজ এলাকা ও আশপাশের অঞ্চলের মানুষদের মধ্যেও গর্ব ও আনন্দ বিরাজ করছে।
স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, মাহিদ খান তাঁর ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
এমএফ/বিকল্পকন্ঠ
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://bikalpokontho.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho




