ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের অংশগ্রহণে ২৩ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামিউল আহমেদ নবনির্বাচিত পরিচালনা পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।
নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসলাম খান। ডিরেক্টর অফ ওয়েলফেয়ার পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ অ্যাফেয়ার্স পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজিম উদ্দিন ভূইয়া। নবনির্বাচিত নেতারা দেশের পর্যটন খাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএফ/বিকল্পকন্ঠ
#টিডাব #Tourism_Bangladesh #পর্যটন_খাত #নতুন_পরিচালনা_পর্ষদ #TDA_Bangladesh




