বুধবার

০৩:১৯:১১

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন

অনলাইন ডেস্ক

ডাকসু নির্বাচনে ‌মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার (২৫ আগস্ট)। কাল মঙ্গলবার (২৬ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর ৩৮ তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্থাপিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এর আগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ৩৪ জন আবেদন করলে আপিলের রায়ে সবাই প্রার্থিতা ফিরে পান।

এদিকে সোমবারও বন্ধ থাকছে প্রচারণা। মঙ্গলবার থেকে শুরু হবে এবারের ডাকসু নির্বাচনের প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে কুশল বিনিময়সহ নানা অনানুষ্ঠানিক মাধ্যমে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

আরও পড়ুন

Scroll to Top