বুধবার

০২:১১:৫৯

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

তারেক রহমানের নির্বাচনী জনসভা: দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি

তারেক রহমানের নির্বাচনী জনসভা: দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নেতাকর্মীর প্রত্যেকের কাছে বাংলাদেশই প্রথম ও শেষ ঠিকানা। শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “খালেদা জিয়া বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। আমাদের প্রতিটি নেতাকর্মীও একই বিশ্বাস রাখে।”

তিনি উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ তাদের কেড়ে নেওয়া অধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের নয়, দেশ পুনর্গঠনেরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নারীদের ক্ষমতায়নের বিষয়েও তারেক রহমান বলেন, নারীকে কর্মসংস্থানে সম্পৃক্ত না করলে দেশ এগোবে না। বিএনপি সরকার নারীদের স্বাবলম্বী করতে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা, ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড পৌঁছে দেবে। কৃষকদের ঋণ সহজলভ্য করার পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষঋণ মওকুফের পরিকল্পনা রয়েছে।

তিনি এলাকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে জানান, প্রশিক্ষণ ও দক্ষ শ্রমিক তৈরির মাধ্যমে বেকার যুবকদের কাজে লাগানো হবে। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চিনিকল, তাঁত শিল্প ও হিমাগার স্থাপনের পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, নির্বাচনে দলগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি জনগণের জন্য উপকারী নয়। তিনি জনগণের সামনে বিএনপির পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের মাধ্যমে দেশের রক্ষা হয়েছে, এবং এবার দেশের উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হবে।

এছাড়া তিনি জানান, ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না এবং বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁও এয়ারপোর্ট দ্রুত চালু করা হবে।

এমএফ/বিকল্পকন্ঠ
#তারেকরহমান #বাংলাদেশনির্বাচন #বিএনপি #দেশপুনর্গঠন #নারীশক্তি

আরও পড়ুন

Scroll to Top