মঙ্গলবার

০১:০৫:৩০

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হবেন এরদোয়ান

অনলাইন ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ২০২৮ সালের এপ্রিলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আগাম প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার একজন শীর্ষ উপদেষ্টা। তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তুরস্কের বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভি এবং জুমহুরিয়েত পত্রিকার উদ্ধৃতি দিয়ে এরদোয়ানের শীর্ষ উপদেষ্টা মেহমেত উকুম বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বলেন, ‘যদি ৩৬০ জন আইনপ্রণেতা নতুন নির্বাচনের সিদ্ধান্তকে সমর্থন করেন, তবে ২০২৮ সালের ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তুর্কি আইন অনুযায়ী, ওই বছরের মে মাসে স্বাভাবিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সংবিধান অনুযায়ী, তুরস্কের ৬০০ সদস্যের পার্লামেন্টের ৩৬০ জন আইনপ্রণেতার সমর্থন থাকলে পার্লামেন্ট আগাম নির্বাচন আহ্বান করতে পারে, যা এরদোয়ানের জন্য পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুলে দেবে।

এরদোয়ানের ক্ষমতাসীন ইসলামপন্থী-রক্ষণশীল দল একেপি এবং তাদের জাতীয়তাবাদী মিত্র দল এমএইচপি-র নিয়ন্ত্রণে বর্তমানে পার্লামেন্টের ৩২৬টি আসন রয়েছে।

তবে সরকার বারবার জোর দিয়ে বলেছে যে, নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে।

২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসা এরদোয়ান তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তুরস্ক নির্বাহী প্রেসিডেন্ট ব্যবস্থায় স্থানান্তরিত হওয়ার পর তিনি ২০১৮ সালে এবং ২০২৩ সালে পুনরায় নির্বাচিত হন।

আরও পড়ুন

Scroll to Top