মঙ্গলবার

০৩:৪২:৪৮

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

দীর্ঘ বিরতি শেষে আবারও কাজে ফিরছেন বলিউড অভিনেত্রী দীপিকা

অনলাইন ডেস্ক

মা হওয়ার পর আবারও কাজে ফিরছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি, সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাও ছেড়েছিলেন।
তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফিরছেন তার ভক্তদের মাঝে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাটলি পরিচালিত ‘এএ২২এক্সএ৬’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা।

এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। দীর্ঘ প্রায় ১০০ দিন ধরে চলবে এই ছবির শুটিং। নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও থাকছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। দর্শকদের জন্য কিছু চমক অপেক্ষা করছে। শুধু তাই নয়, দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন।

কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। কারণ, মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কিন্তু পরিচালক অ্যাটলি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন।

আরও পড়ুন

Scroll to Top