মঙ্গলবার

০২:৩৮:৩৫

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

নির্বাচনী পরিবেশ সহনীয় নয়, অভিযোগ মির্জা আব্বাসের

নির্বাচনী পরিবেশ সহনীয় নয়, অভিযোগ মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি এই পর্যায়ে এসেছেন। অথচ কিছু রাজনৈতিক গোষ্ঠী সাম্প্রতিক সময়ে অল্প সময়েই নেতৃত্বে উঠে এসেছে, যাদের সেই সংগ্রামের অভিজ্ঞতা নেই।

তিনি বলেন, “আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হতে হয়েছে। ১৯৭৭ সাল থেকে রাজনীতি শুরু করেছি। আর ওরা তো কিছু ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে চট করে নেতা হয়ে গেছে। আমরা রক্ত দিয়ে নেতা হয়েছি।”

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস নির্বাচন ঘিরে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ভোট উৎসবমুখর হওয়ার কথা থাকলেও এবারের নির্বাচন উপভোগ করা যাচ্ছে না। ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ থাকলেও সামগ্রিক পরিবেশ নির্বাচনের জন্য সহায়ক নয়।

বিরোধী পক্ষের আচরণ নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ তাদের সহযোগীদের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের আচরণ ও রাজনৈতিক ভাষা নির্বাচনের জন্য উপযুক্ত নয়। বরং এমন কিছু কার্যকলাপ দেখা যাচ্ছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

মির্জা আব্বাস বলেন, “এদের সঙ্গে কথা বলা খুব ডিফিকাল্ট। কারণ তারা কথার উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়। অপ্রাসঙ্গিক বক্তব্য দেয়। আমরা এসব চাই না।” তিনি জানান, এ পর্যন্ত নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জমা দিয়েছেন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিরোধী প্রার্থীদের কথাবার্তা, আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজ—সব মিলিয়ে একটি সহনীয় পরিবেশ অনুপস্থিত। এমন পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে।

বিএনপির এই শীর্ষ নেতা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এমএফ/বিকল্পকন্ঠ
#মির্জাআব্বাস #ঢাকা৮ #বিএনপি #জাতীয়নির্বাচন #নির্বাচনীপরিবেশ

আরও পড়ুন

Scroll to Top