মঙ্গলবার

০৩:৩৯:২৪

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

নির্বাচন বানচালের চেষ্টা হলে জুলাইয়ের মতোই প্রতিহত করবে জনগণ: নাহিদ ইসলাম

নির্বাচন বানচালের চেষ্টা হলে জুলাইয়ের মতোই প্রতিহত করবে জনগণ: নাহিদ ইসলাম

কোনো আধিপত্যবাদী শক্তি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করলে জুলাইয়ের মতোই বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “একটি পার্শ্ববর্তী দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। কে ক্ষমতায় আসবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ—কোনো আধিপত্যবাদী শক্তি নয়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জুলাই গণহত্যা এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে। এসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত জনগণের ন্যায়বিচারের দাবি পূরণ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, “এ ধরনের দ্বিমুখী রাজনীতি জনগণ মেনে নেবে না।”

মামুনুল হক বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষে সারাদেশে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। ২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ আর পুরোনো, বস্তাপঁচা রাজনীতি কিংবা পরিবারতন্ত্রে ফিরে যেতে চায় না।

নেতারা বলেন, এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। জনগণের রায়ের মাধ্যমেই বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের পথে এগিয়ে যাবে।

এমএফ/বিকল্পকন্ঠ
#নাহিদইসলাম #জাতীয়নাগরিকপার্টি #১১দলীয়জোট #জাতীয়নির্বাচন #গণভোট

আরও পড়ুন

Scroll to Top