মঙ্গলবার

০২:৪৩:২৩

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

পূর্বাচলে পুলিশের সর্ববৃহৎ সম্প্রসারণ পরিকল্পনা

পূর্বাচলে পুলিশের সর্ববৃহৎ সম্প্রসারণ পরিকল্পনা

রাজধানীর অদূরে গড়ে ওঠা পরিকল্পিত পূর্বাচল নতুন শহর প্রকল্পকে কেন্দ্র করে দেশের ইতিহাসে পুলিশের সবচেয়ে বড় অবকাঠামো ও জনবল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনার কথা মাথায় রেখে পূর্বাচলকে একটি স্বয়ংসম্পূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রূপান্তরের এই বিশাল প্রস্তাবনা এখন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী পুরো পূর্বাচল এলাকাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় আনা হবে। সেখানে গড়ে তোলা হবে চারটি থানা, ছয়টি পুলিশ ফাঁড়ি এবং ৪১টি পুলিশ বক্স। পাশাপাশি থাকবে পূর্ণাঙ্গ পুলিশ লাইনস, অপরাধ বিভাগ, গোয়েন্দা বিভাগ, ট্রাফিক বিভাগ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ, পরিবহন বিভাগ ও একটি আধুনিক এমআইএস বা আইটি ইউনিট।

এই বিশাল কাঠামো পরিচালনার জন্য প্রস্তাব করা হয়েছে মোট ৬ হাজার ৫২৪টি নতুন পদ সৃষ্টির, যা একক কোনো প্রকল্পে পুলিশের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বিপুলসংখ্যক যানবাহন ডিএমপির টিওঅ্যান্ডইভুক্ত করার কথাও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত রয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাস্টারপ্ল্যান অনুযায়ী, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহরে ৩০ থেকে ৪০ লাখ মানুষের বসবাস হতে পারে। এখানে সরকারি আবাসন, কূটনৈতিক এলাকা, আন্তর্জাতিক মানের বাণিজ্যিক হাব, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে উঠবে। এই বাস্তবতা বিবেচনায় শুরু থেকেই এলাকাটিকে ডিএমপির পূর্ণ নিয়ন্ত্রণে এনে আধুনিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ সন্ত্রাসঝুঁকি মোকাবিলায় এই বড় পুলিশ অবকাঠামো অপরিহার্য। তবে পুরো পূর্বাচলকে ডিএমপির আওতায় আনতে প্রশাসনিক অনুমোদন প্রয়োজন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পূর্বাচল নতুন শহরকে পরিকল্পিত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতেই এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রশাসনিক পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। অনুমোদন পেলে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

এমএফ/বিকল্পকন্ঠ

#পূর্বাচল #ডিএমপি #পুলিশসম্প্রসারণ #জননিরাপত্তা #নতুনশহর

Website Link – https://bikalpokontho.com

আরও পড়ুন

Scroll to Top