বুধবার

০৩:১৯:১৪

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

প্রশাসনের অনুমতি না পেয়ে মেহেরপুরে স্থগিত জেমসের কনসার্ট

অনলাইন ডেস্ক

মেহেরপুরে একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। প্রশাসনের অনুমতি না মেলায় আয়োজনটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে কনসার্টের প্রচারণা ও টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর থেকেই কনসার্টসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। মাত্র তিন দিন টিকিট বিক্রি হয়েছিল, তাও সীমিত সংখ্যক। ক্রেতাদের নাম ও ফোন নম্বর ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে এবং সে সময় গণমাধ্যমকে উপস্থিত রাখারও আশ্বাস দেওয়া হয়েছে।

তারা আরও সতর্ক করে বলেছে, ২৫ সেপ্টেম্বরের পর থেকে কনসার্টের কোনো টিকিট বিক্রি হয়নি। কেউ যদি এখনো কনসার্টের নামে টিকিট বিক্রি করে, তা প্রতারণা ছাড়া আর কিছু নয়। এ বিষয়ে সূর্য ক্লাব কোনো দায় নেবে না। তাই কাউকে টিকিট না কেনার আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন

Scroll to Top