মঙ্গলবার

০২:০৫:৫২

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের দাবি এমপি মারদিয়ার

অনলাইন ডেস্ক:

সংসদ সদস্য মারদিয়া মমতাজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ছবি : সংসদ টিভির সৌজন্যে
দেশের লাইব্রেরি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মারদিয়া মমতাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নে সংস্কৃতিমন্ত্রীর কাছে এ প্রস্তাব দেন মারদিয়া মমতাজ। এদিন বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

সংস্কৃতিমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করতে গিয়ে মারদিয়া মমতাজ বলেন, ‘আমরা জানি, গত ফ্যাসিস্ট রেজিমে একটি প্রকল্পের মাধ্যমে সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে দেশের সরকারি বেসরকারি পাঠাগারগুলো এবং প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার স্থাপন করা হয়েছিল। চব্বিশের আগস্টের পর এই নোটিশগুলো সরিয়ে নেওয়া হয় বা শিরোনামগুলো সরিয়ে নেওয়া হয়, কিন্তু পাঠাগারগুলো আগের অবস্থায় আছে। মাননীয় মন্ত্রীর কাছে আপনি স্পিকারের মাধ্যমে এই প্রশ্ন করছি, এই লাইব্রেরিগুলোকে যদি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নারে রূপান্তরিত করা হয়, তাহলে দেশের মানুষের জন্য কল্যাণের কাজ হতে পারে। এ ব্যাপারে কোনো চিন্তা আছে কিনা, জানতে চাই।’

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘আমাদের জাতীয় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত অনেক পাবলিক লাইব্রেরি রয়েছে। মাননীয় সংসদ সদস্য যে লাইব্রেরিগুলোর কথা বললেন, আমরা অবশ্যই এগুলোকে আমাদের আওতায় নেব। উনি একটি তালিকা করে আমাদের দিতে পারেন, আমরা আলোচনা করে ব্যবস্থা নেব।’

আরও পড়ুন

Scroll to Top