বুধবার

০৩:১৬:১০

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

বায়রার সমস্যা সমাধানে সচিবালয়ে বৈঠক

বায়রার সমস্যা সমাধানে সচিবালয়ে বৈঠক
বায়রার সামগ্রিক সমস্যা সমাধানে সচিবালয় ও বিএমইটিতে সম্মিলিত গণতান্ত্রিক জোটের বৈঠক:

বায়রা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) সদস্যদের দীর্ঘদিনের চলমান সমস্যাগুলো নিরসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট। জোটের পক্ষে সভাপতি জনাব আব্দুল গফুর ভূইয়া ও মহাসচিব পদপ্রার্থী জনাব আতিকুর রহমান বিশ্বাসের নেতৃত্বে অন্যান্য প্রার্থীরা সম্প্রতি ডিজি-বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বায়রা সদস্যদের বিভিন্ন বাস্তব ও প্রশাসনিক সমস্যার বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নবায়নে দীর্ঘসূত্রতা, বহির্গমন ছাড়পত্র (Exit Clearance) প্রক্রিয়ায় জটিলতা এবং সদস্যদের অযাচিত হয়রানির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। নেতৃবৃন্দ জানান, এসব সমস্যার কারণে বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সদস্যরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সভায় বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, প্রবাসী কর্মী পাঠানোর মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় খাতকে কার্যকর রাখতে হলে প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা দাবি করেন, হয়রানি বন্ধ করে সদস্যবান্ধব নীতি গ্রহণ করা না হলে শ্রমবাজার সম্প্রসারণ ও রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর বাস্তবতা স্বীকার করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আজ থেকেই বায়রা সদস্যদের সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।” সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত সমাধানের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

ডিজি-বিএমইটির পক্ষ থেকেও প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে আনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়। বৈঠক শেষে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের নেতারা আশা প্রকাশ করেন, সরকারের এই আশ্বাস বাস্তবায়িত হলে রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসী কর্মীদের সেবা নিশ্চিত করা সহজ হবে।

এমএফ/বিকল্পকন্ঠ

#বায়রা #প্রবাসী_কল্যাণ #বিএমইটি #লাইসেন্স_নবায়ন #সম্মিলিত_গণতান্ত্রিক_জোট

Website Link – https://bikalpokontho.com

 

আরও পড়ুন

Scroll to Top