বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সম্মিলিত গণতান্ত্রিক জোট তাদের পূর্ণাঙ্গ নেতৃত্বের তালিকা ঘোষণা করেছে। জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব আব্দুল গফুর ভূইয়া। পাশাপাশি সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন আবুল বারাকাত ভুইয়া।
মহাসচিব পদে মনোনীত হয়েছেন আতিকুর রহমান আতিক। তিনজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন গোলাম মোস্তফা বাবুল, টিপু সুলতান ও আনোয়ার হোসেন ভূইয়া। জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে রয়েছেন মহিউদ্দিন আহমেদ, কফিল উদ্দিন মজুমদার এবং সামশুল আলম ফারুক। ফাইনান্স সেক্রেটারির দায়িত্বে আছেন মেসবাহ উদ্দিন সাইদ।
বায়রা প্যানেলে বিশেষ দায়িত্বে রয়েছেন মাহফুজুর রহমান (স্পোর্টস), মেহেদী হাসান (সোস্যাল) এবং লিমা বেগম (সদস্য কল্যাণ)। সাধারণ সদস্য হিসেবে তালিকাভুক্ত হয়েছেন খলিলুর, মাসুদদুল, অলিউল্লাহ, সাইফ মু সাইফ, জসিম পাটোয়ারী, আওলাদ, কবির, নাজিম, মনিরুজ্জামান, সাগর, শেখ হামজা, মিসেস মাহফুজা, মো- হানিফ এবং রাব্বি চৌধুরী।
জোটের নেতারা বলেন, নতুন পূর্ণাঙ্গ প্যানেল বায়রা সদস্যদের স্বার্থে কাজ করার পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স নবায়ন, বহির্গমন ছাড়পত্র এবং সদস্যদের অযাচিত হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এই নেতৃত্বের মাধ্যমে প্রবাসী কর্মী সংক্রান্ত প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধান হবে এবং শ্রমবাজার আরও গতিশীল হবে।
নতুন প্যানেল ঘোষণার পাশাপাশি জোটের নেতারা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছেন। তারা উল্লেখ করেন, সামগ্রিক সমস্যা সমাধানে একাত্মভাবে কাজ করা হবে, যাতে প্রবাসী কর্মীদের সেবা আরও উন্নত ও দক্ষ হয়ে ওঠে।
বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোটের এই পদাধিকারীরা আগামী সময়ের জন্য প্রবাসী খাতের দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এমএফ/বিকল্পকন্ঠ
#বায়রা #গণতান্ত্রিক_জোট #নতুন_প্যানেল #প্রবাসী_কর্মী #সমস্যা_সমাধান




