বুধবার

০৪:১৯:৩৯

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

বেহেশত ও দোজখের মালিক আল্লাহ : তারেক রহমান

বেহেশত ও দোজখের মালিক আল্লাহ : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ।

তিনি বলেন, “যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা যেটার মালিক মানুষ না সেটার কথা বলে মানুষকে শিরকী করিয়ে নির্বাচনের আগে ঠকাচ্ছে।”

তারেক রহমান সমাবেশে আরও উল্লেখ করেন, যারা বলে ‘আমুক-তমুককে দেখেছি, এবার আমাদের দেখুন’, তাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকা ইতোমধ্যেই দেশের মানুষ দেখেছে। তিনি এই কুফরি, হঠকারিতা ও মিথ্যাবাদীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

চেয়ারম্যান বলেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচন মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য ৭১-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ।

তারেক রহমান সমাবেশে শোনান, খালেদা জিয়ার আমলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তিনি আশ্বাস দেন, বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি অভাবী ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করে তোলা হবে এবং বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, দেশের মধ্যে কিছু মহল ষড়যন্ত্র করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালেটে ডাকাতি হওয়ার ঘটনা দেশবাসী দেখেছে। সমাবেশ শেষে তিনি দেশের মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলের নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএফ/বিকল্পকন্ঠ
#তারেকরহমান #বিএনপি #ধানেরশীষ #নির্বাচন২০২৬ #সিলেটসমাবেশ

আরও পড়ুন

Scroll to Top