বুধবার

০৮:২৯:৪৮

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক চায় ঢাকা

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তিন দিন পরও হয়নি মামলা

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের কাছে প্রাইভেটকার আটকে ব্যবসায়ী আবদুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার তিন দিন পার হলেও এখনো মামলা হয়নি।

এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটকের পর তিনজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—মো. নাছিম (২৬), মো. মহিউদ্দিন মহিন (২৩) ও মো. আরাফাত হোসেন (২২)।

বুধবার (৮ অক্টোবর) দিনভর রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে শহরে ফেরার সময় আবদুল হাকিমের প্রাইভেটকার আটকে তাকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে হাকিমের গাড়িচালক ইসমাইলও আহত হন

আবদুল হাকিমকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, ঘটনার পর চারজনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, বাকিকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে খুনের ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় মামলা করতে আসেননি। আমরা যোগাযোগ রাখছি।

আরও পড়ুন

Scroll to Top