মঙ্গলবার

০৭:৪২:১৩

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

‘ভবিষ্যতে যারা সরকারে আসবেন আশা করি তারা অতীত থেকে শিক্ষা নেবেন’

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভবিষ্যতে যারা সরকারে আসবেন আশা করি তারা অতীত থেকে শিক্ষা নেবেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোলার দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চঘাট ও জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে দুই দিনের সফরে ভোলায় আসেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, আমরা যতদিন আছি ততদিন আর অরাজকতা সৃষ্টি হবে না।

লঞ্চঘাটগুলোতে যে অরাজকতা হয় তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ঘাট ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ টাকার ঘাট টিকেট ১০ টাকা নেওয়ার এখন আর সুযোগ নেই। আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে সকলকে সোচ্চার হতে হবে।

নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, নৌ পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। এছাড়াও দক্ষিণাঞ্চল নৌ-পথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা-মনপুরাসহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর কথাও জানান তিনি।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Scroll to Top