বুধবার

১০:২৬:২২

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. দক্ষিণ কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক চায় ঢাকা

ভারতে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি পালিয়ে গেছি : হাসনাত

জেলা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে কোথায় এসেছি? নিজের বাড়িতে এসেছি। নিজের বাড়িতে আসলে কী সেটা পালানো হয়? যারা এই গুজব ছড়াচ্ছে, তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা ভারতে পালিয়ে থেকে আমাদেরকে বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না। খুবই হাস্যকর।”

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, “ফ্যাসিবাদ পতনের পর নেতারা ভারতে ও দুবাই পালিয়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে। পালানোর সময় তাদের কোনো কর্মীকে সঙ্গে নেয়নি। এখন সেই কর্মীরাই বাড়ি থাকতে পারছে না। বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে, তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইমাম ও আলেম-ওলামাদের ওপর নির্যাতন করা হয়েছে। ছিল ঢাকায়, ঘুম থেকে ওঠে দেখে চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি, এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি।”

তিনি আরও বলেন, “দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে, এই বিভাজনে আলটিমেটলি লাভ কার? লাভ তাদের যারা ভারতে পালিয়ে আছে। এই বিভাজন দূর করে, জাতীর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

হাসনতা বলেন, “নেতা হতে হবে জনমুখী, ক্ষমতামুখী নয়। আপনি কোন নেতার পিছনে ঘুরবেন, কাকে সমর্থন দিবেন, এগুলো একটু বুঝেশুনে করবেন। নেতা যদি অত্যাচারী-নির্যাতক হয়, নেতা যদি মানুষের অধিকার হরণ করে, জমি দখল করে ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নেই।”

ধামতী ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জাহিদুল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বুয়েট প্রফেসর খোরশেদ আলম, দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহ্তাদির জারিফ সিক্ত, নাগরিক কমিটির নাজমুল হাসান নাহিদ, মুজিবুর রহমান. আন্দোলনে আহত হাবিবুল্লাহ বাছির প্রমুখ।a

আরও পড়ুন

Scroll to Top