বুধবার

০৩:১৯:৩০

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

মুন্সীগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিক নির্দেশনায় দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন সোলারচর গ্রামের বালুরমাঠ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সোলারচর গ্রামের মিনহাজ মোল্লা (৪০), পিতা-সেডু মোল্লা, ইউপি-আধারা, থানা ও জেলা-মুন্সীগঞ্জকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নিজ স্বীকারোক্তি অনুযায়ী ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম চলছে।

আরও পড়ুন

Scroll to Top