জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) ঘোষণা করেছে যে, সোনালী ব্যাংক পিএলসির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমানকে পদায়ন করা হয়েছে।
জেবিএবি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক মোঃ শাফে আলমের সুপারিশক্রমে, সদস্য সচিব মোঃ মোখলিছুর রহমান মোস্তাকের অনুমোদন দিয়ে পদায়ন নিশ্চিত করা হয়েছে।
মোঃ মাহবুবুর রহমান বর্তমানে সোনালী ব্যাংক পিএলসির স্থানীয় কার্যালয়ে অফিসার (ক্যাশ) পদে দায়িত্ব পালন করছেন। জেবিএবি সূত্রে জানানো হয়েছে, তার উপর অর্পিত দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছেন, যা এই উচ্চ পদায়নের মূল কারণ।

জেবিএবি আশা করছে, তার দক্ষ নেতৃত্ব ও উদ্যমে সংগঠনের কার্যক্রম আরও জোরদার হবে এবং ব্যাংকিং সম্প্রদায়ের জন্য ইতিবাচক প্রভাব তৈরি হবে। তিনি ঢাকা কলেজের ৮-০৯ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এমএফ/বিকল্পকন্ঠ
#জেবিবিএ #সোনালীব্যাংক #বাংলাদেশব্যাংকার্স #নিয়োগ #সাংগঠনিকসম্পাদক
Facebook Link – https://www.facebook.com/Bikalpokontho
Website Link – https://bikalpokontho.com
YouTube Link – https://www.youtube.com/@BikalpoKontho




