মঙ্গলবার

০৪:৪১:০৬

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১০

রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক শহরের এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বুধবার গভীর রাতের এই বিস্ফোরণে আরও কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দেশটির চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় চেলিয়াবিনস্কের গভর্নর আলেক্সেই টেক্সলার বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, কোপেইস্কের ওই কারখানায় বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া কারখানার আরও ১২ কর্মী নিখোঁজ রয়েছেন। তবে কী কারণে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

তিনি বলেন, দশজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণস্থলে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

গভর্নর আলেক্সেই টেক্সলার বলেন, আহতদের মধ্যে দু’জনকে বার্ন সেন্টারে এবং আরও দু’জনকে আঞ্চলিক ক্লিনিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া অপর একজন কোপেইস্ক সিটি হাসপাতালে অর্তি আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকেও অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করছে।

চেলিয়াবিনস্কের এই গভর্নর বলেন, কোপেইস্ক জেলার পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এটি কোনও মনুষ্যবিহীন ড্রোন হামলার ঘটনা নয় বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোপেইস্কের ওই কারখানায় একাধিক বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে বলা হয়েছিল, কারখানায় বিস্ফোরণে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, কারখানাটিতে প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করা হতো।

আরও পড়ুন

Scroll to Top