মঙ্গলবার

০৫:৪২:৫৬

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস):

রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামী ২০ আগস্ট বেলা ২টায় সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (১১ আগস্ট) এ সংক্রান্ত নোটিশ জারি করেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে এ বৈঠক আহ্বান করা হয়।

নোটিশে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের এ বৈঠক আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন

Scroll to Top