বুধবার

০২:১৬:০০

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

শিশু গৃহকর্মী নি’র্যা’ত’ন মা’ম’লা’য় বিমানের এমডি ও স্ত্রীসহ চারজন গ্রে’প্তা’র

শিশু গৃহকর্মী নি'র্যা'ত'ন মা'ম'লা'য় বিমানের এমডি ও স্ত্রীসহ চারজন গ্রে'প্তা'র

শিশু গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে করা মামলায় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং বাসার আরও দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোমের মিয়া চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার জানান, আসামিদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আদালতে। তদন্তের স্বার্থে তাদের রিমান্ড আবেদন করা হবে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, অভিযুক্তদের বাসায় কর্মরত ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের ঘটনায় শুধু গৃহকর্তা-কর্ত্রী নয়, বাসার অন্য দুই গৃহকর্মীরও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই মামলায় তাদেরও আসামি করা হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, শিশু গৃহকর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আরও কঠোর নজরদারি প্রয়োজন। এই ঘটনা শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র আবারও সামনে নিয়ে এসেছে। আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এমএফ/বিকল্পকন্ঠ
#বাংলাদেশবিমান #উত্তরাপুলিশ #আইনেরশাসন #মানবাধিকার

আরও পড়ুন

Scroll to Top