বুধবার

০২:১৩:৫২

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা ঘিরে আলোচনায় শামসুন্নাহার ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা ঘিরে আলোচনায় শামসুন্নাহার ভুঁইয়া

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে বিএনপির সাবেক কাউন্সিলার ও জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভুঁইয়া আলোচনায় উঠে এসেছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের সংরক্ষিত নারী আসনে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। সেই তালিকায় অভিজ্ঞ ও তৃণমূল-সংযোগসম্পন্ন নেত্রী হিসেবে শামসুন্নাহার ভুঁইয়ার নাম গুরুত্ব পাচ্ছে। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই আন্দোলন-সংগ্রামে সক্রিয় শামসুন্নাহার ভুঁইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (তৎকালীন কলেজ) ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু করেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখেন তিনি। পরবর্তীতে থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে বৃহত্তর লালবাগ থানা মহিলা দলের আহ্বায়ক এবং পরে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রতিনিধি হিসেবে তার সাফল্যও উল্লেখযোগ্য। তিনি পুরান ঢাকার ২৭, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৫ ও ২০১৯ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশেও বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করে নিজের জনপ্রিয়তার প্রমাণ দেন।

শিক্ষাজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ব্যক্তিজীবনে তার স্বামী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মনোনয়ন পেলে নিজের পরিকল্পনার কথা জানিয়ে শামসুন্নাহার ভুঁইয়া বলেন, তিনি অতীতে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চান। পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় অভিজ্ঞতা, তৃণমূল সংযোগ এবং জনপ্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা—সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন শামসুন্নাহার ভুঁইয়া।

আরও পড়ুন

Scroll to Top