মঙ্গলবার

০৫:৪৫:২১

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

সাবেক মন্ত্রী-এমপিসহ ১২ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক:

ছয় হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) নসরুল হামিদ বিপু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহীর সাবেক আটজন এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু ও অন্যদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক মেয়র লিটন এবং ছয়টি সংসদীয় আসনের আটজন এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

তাদের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন- রাজশাহী-৬ আসনের সাবেক এমপি শাহরিয়ার আলম, রাজশাহী-১ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের সাবেক এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক, রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও রাজশাহী-৫ আসনের সাবেক এমপি দারা মুনসুর।

এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগে দিলীপ ও দোলনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

 

আরও পড়ুন

Scroll to Top