মঙ্গলবার

০১:০৪:৪৩

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

অনলাইন ডেস্ক:

দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অধস্তন আদালতের বিভিন্ন পদমর্যাদার মোট ৯৯ জন বিচারককে একযোগে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃত বিচারকদের মধ্যে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা ও দায়রা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৫ জন যুগ্ম জেলা ও দায়রা জজ, দুজন সিনিয়র সহকারী জজ (সিনিয়র সিভিল জজ) এবং দুজন সহকারী জজ (সিভিল জজ) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরমর্শক্রমে এবং জনস্বার্থে আইন ও বিচার বিভাগের নির্ধারিত বিধিমালা অনুযায়ী এ বদলির আদেশ জারি করা হয়েছে। আদেশে উল্লিখিত বিচারকদের নির্ধারিত তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া বিচারকদের বিস্তারিত তালিকা দেখুন–

99_justice_all_pdf

আরও পড়ুন

Scroll to Top