বুধবার

০৪:২০:০৫

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

২ হাজার ৯৪৬ জনের ফল পরিবর্তন ঢাকা বোর্ডে

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডের ২ হাজার ৯৪৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। আর নতুনভাবে জিপিএ–৫ পেয়েছেন ২৮৬ জন শিক্ষার্থী।

 

রোববার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা, জানান চলতি বছর পুনঃনিরীক্ষণের জন্য ৯২ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি উত্তরপত্রের আবেদন করেন। এর মধ্যে ফেল থেকে জিপিএ–৫ পেয়েছেন ১৩ জন এবং নতুনভাবে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা ২৮৬।
উল্লেখ্য, চলতি বছর বিগত ১৬ বছরের মধ্যে এসএসসি ও সমান পরীক্ষায় সর্বনিম্ন ফলাফল হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ উভয়টি কমেছে। এর চাপ পড়েছে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে খাতার সংখ্যায়। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।
# পাস করলেন ২৯৩ শিক্ষার্থী
# নতুন জিপিএ–৫ পেলেন ২৮৬ জন
# ফেল থেকে জিপিএ–৫ পেলেন ৩ জন

আরও পড়ুন

Scroll to Top