মঙ্গলবার

০৬:৪৭:৫৪

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

৮–১৪ ফেব্রুয়ারি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন

৮–১৪ ফেব্রুয়ারি নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবার (৭ জানুয়ারি) জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ১৫–১৬ জন, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭–১৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মেট্রোপলিটন এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭ জন দায়িত্ব পালন করবেন। দুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬–১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭–১৮ জন থাকবে।
এছাড়া নির্বাচনী তফসিল অনুযায়ী, ৫–৯ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

Scroll to Top