মঙ্গলবার

০৮:৩৬:১৯

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না : বরকত উল্লাহ বুলু

জেলা প্রতিনিধি:

দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায় নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২ হাজার গুম হয়েছে। হাজার হাজর মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের ৩১ দফার বাইরে এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কিছু রাজনৈতিক দল বিএনপির কি কি ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণায় বর্তমানে ব্যস্ত রয়েছে।

সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমসহ জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

Scroll to Top