মঙ্গলবার

০৭:৪৪:৩২

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

নওগাঁয় পুলিশ পরিচয়ে ছিনতাই, আটক ৭

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। ২২জানুয়ারি (বুধবার) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮ টার দিকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছী থানার মথুরাপুর এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ৭ থেকে ৮ জন পুলিশ পরিচয়ে ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭ হাজার ১৮০ টাকা, ১০০ সিসি মোটরসাইকেল ও একটি স্মার্টফোন ছিনতাই করে। পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি মামলা হলে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক করে পুলিশ। মোঃ রায়হান আলী

আরও পড়ুন

Scroll to Top