মঙ্গলবার

০২:৪৩:৫৮

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

দেশে গুমের শিকার হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এসব গুমের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এসব ঘটনার শিকার ৯৫ জন এখনো পরিবারের কাছে ফেরত আসেনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি।

জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ ১০০টি অভিযোগ দাখিল করে। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনা।

এসব গুমের ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ র‌্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মায়ের ডাক সংগঠনের আইনজীবী শিশির মনির ও সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

আরও পড়ুন

Scroll to Top