মঙ্গলবার

০৪:৩৯:২৫

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

শুক্রবার ধানমন্ডির ২৭ নম্বরে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন— যুব মহিলা লীগের সদস্য লাবনী, আওয়ামী লীগ কর্মী মো. সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ছাত্র-জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০-৫০ নেতাকর্মী মিছিল বের করে।এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন

Scroll to Top