মঙ্গলবার

০৬:৪৭:২৮

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির দেশে আসছেন আজ

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির যুক্তরাজ্য থেকে দেশে আসছেন আজ সোমবার।

সকাল সাড়ে ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সিলেটে সংক্ষিপ্ত অবস্থানে তার নিজ নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলাবাসীর সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। হুমায়ুন কবিরকে বিমানবন্দরে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্বনাথ-ওসমানীনগরের তাঁর অনুসারী নেতারা।


ইতিমধ্যে বিমানবন্দরে তাকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তার অনুসারী কয়েকজন নেতা জানিয়েছেন।

তারা জানান, সোমবার সকালে বিশ্বনাথ-ওসমানীনগর থেকে কয়েক শ গাড়ি বহর নিয়ে সিলেট বিমান বন্দরে তারা অবস্থান করবেন। বিমান বন্দরে সিলেট-২ আসনের আগামী দিনের কান্ডারী হুমায়ুন কবিরকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এতে কয়েক শ নেতাকর্মী উপস্থিত থাকবেন।

হুমায়ুন কবিরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, সোমবার সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী হুমায়ুন কবির দেশে ফিরছেন। তাকে সিলেট বিমানবন্দরে বরণ করতে বিশ্বনাথ-ওসমানীনগরের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, হুমায়ুন কবির দেশে অবস্থানকালে তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ-ওসমানীনগরে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ-মতবিনিময়, সুধীজনের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

Scroll to Top