মঙ্গলবার

০৭:৪১:১৩

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত

অনলাইন ডেস্ক

বিএনপিসহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি।

সরকারের দায় নিয়ে এনসিপির যাত্রা শুরু হাসনাত বলেন, ‘মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে।’ তিনি আরও বলেন, ‘মিডিয়া, মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি।’

মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক। তিনি বলেন, ‘গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।’

ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দি হয়ে গেছে উল্লেখ করে হাসনাত বলেন, ‘রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে।’ গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয় দাবি করে এই নেতা বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যাযালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করবো।’

আরও পড়ুন

Scroll to Top