বুধবার

০৩:১৫:৩০

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

র‍্যাবের ওপর হামলা সিদ্ধিরগঞ্জে ডাকাত সর্দারের স্ত্রী-ছেলেসহ ৪ সহযোগী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডাকাত সর্দার সাহেব আলীর স্ত্রী ও ছেলেসহ চার সহযোগী আটক করেছে র‍্যাব-১১। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, এনআইডি কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (৫ অক্টোবর) দিনগত গভীর রাতে গাজীপুরের গাছা থানার চান্দুরার বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা পলাতক ডাকাত সর্দার সাহেব আলীর স্ত্রী কল্পনা বেগম (২৯), তার ছেলে সজীব (১৯), সাহেব আলীর শ্যালক শামীম মিয়া (২৬), সহযোগী মৃত বাচ্চু মিয়ার ছেলে হাফিজ হাফিজ শেখ (২৩), আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (৩৪) ও মৃত হাশেমের ছেলে মো. আকবর (২০)।

র‍্যাব-১১ এর লে. কমান্ডার মো. নাঈম উল হক জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকরা প্রত্যেকে সাহেব আলীর অপরাধ জগতের সক্রিয় সহযোগী। আমাদের সদস্যদের ওপর হামলার ঘটনায় তারা জড়িত। গতকাল রাতে আটকদের সঙ্গে সাহেব আলীও ওই বাসায় অবস্থান করছিলেন। তবে আমরা অভিযানে গেলে তাকে পাওয়া যায়নি। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এরআগে ৩০ সেপ্টেম্বর রাতে ৯টায় ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করতে ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টিম। অভিযানে এক ডজনেরও বেশি মামলার আসামি সাহেব আলীকে গ্রেফতার করে র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

পথে একটি সংঘবদ্ধ সহযোগী গ্রুপ র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ওইদিন সন্ত্রাসীদের হামলায় তিনজন র‍্যাব কর্মকর্তাসহ মোট চারজন আহত হোন।

 

আরও পড়ুন

Scroll to Top