বুধবার

০২:১১:০৭

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

বিএনপি কার্যালয়ে ডাকসু নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি কার্যালয়ে ডাকসু নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডাকসুর ভিপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বিএনপির গুলশান কার্যালয়ে শোকবইয়ে স্বাক্ষর করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, তরুণদের ভূমিকা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে তারেক রহমান বলেন, “Difference of Opinion গণতন্ত্রের সৌন্দর্য।” তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সকলের ঐক্যমত অটুট থাকতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, নিজেদের ছাত্রজীবনের সময় দেশের পরিস্থিতি ছিল আরও বেশি অস্থির। সন্ত্রাস, রাহাজানি ও অনিরাপত্তা তখন নিত্যদিনের বাস্তবতা ছিল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন এমন বাংলাদেশ আর কখনও দেখতে না হয়—এটাই তাঁর প্রত্যাশা। একটি নিরাপদ, গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাতের শুরুতে প্রতিনিধি দল ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন। তারা বলেন, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও আত্মত্যাগের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশপন্থী রাজনীতিই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি হতে পারে।

প্রতিনিধি দল বিনীতভাবে তারেক রহমানকে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের স্বার্থে সকল প্রকার আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে বেগম জিয়ার নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছিল, তা অব্যাহত রাখা জরুরি।

আলোচনার শেষ পর্যায়ে ডাকসুর ভিপি বলেন, ইনসাফ ও ন্যায়বিচারের জন্য বেগম খালেদা জিয়ার অসমাপ্ত লড়াই তারা জারি রাখবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান।

এমএফ/বিকল্পকন্ঠ

#ডাকসু #তারেকরহমান #বিএনপি #গণতন্ত্র #বাংলাদেশ

Website Link – https://bikalpokontho.com

আরও পড়ুন

Scroll to Top