মঙ্গলবার

০৪:৪০:০১

৩ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক, ১৪৩৩

২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. Lead
  3. বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে বড় পদক্ষেপ : ইন্টারনেট ও ট্রেন-মেট্রো বন্ধ

গণভোটে ‘হ্যাঁ’ভোট জয়ী হলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না : হাসনাত আবদুল্লাহ

গণভোটে ‘হ্যাঁ’ভোট জয়ী হলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং এর মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। পাশাপাশি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পথ সুগম হবে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান? চাঁদাবাজমুক্ত সমাজ চান? বাংলাদেশের ছেলে-মেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া করে ভালো চাকরি পায়—এটা কি আপনারা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকুন।”

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে তিনি বলেন, একটি বড় পানির ট্যাংকের উদাহরণ টেনে দুর্নীতিকে ছিদ্রের সঙ্গে তুলনা করেন। তার ভাষায়, “ট্যাংকের মধ্যে যতই পানি ঢালেন, যদি ছিদ্র থাকে তাহলে পানি থাকবে না। এই ছিদ্রই হচ্ছে দুর্নীতি। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে একসময় দেশ নিজেই এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন হবে দুর্নীতি বন্ধের নির্বাচন, চাঁদাবাজমুক্ত রাজনীতির নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদের বাইরে রাখার নির্বাচন। এ সময় তিনি বিশেষ করে তরুণ সমাজ ও নারীদের মাঠে নেমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের কোনো গুন্ডা-পান্ডা নেই। আমরা কাউকে ভয়ভীতি দেখাই না। ভালোবাসা দিয়েই মানুষের কাছে যাই। প্রয়োজনে ভোট ভিক্ষা করাও চুরি বা দুর্নীতির চেয়ে অনেক বেশি সম্মানের।” তিনি দাবি করেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সহযোগিতা করছেন, যা তার সততার প্রতি আস্থার প্রতিফলন।

সমাবেশ শেষে তিনি এনসিপির প্রতীক ‘শাপলা কলি’-তে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি অনুরোধ জানান।

 

এমএফ/বিকল্পকন্ঠ

#HasnatAbdullah #NationalCitizenParty #ReferendumYes #CleanPolitics #CumillaPolitics
Website Link – https://bikalpokontho.com

 

আরও পড়ুন

Scroll to Top