বুধবার

০৩:১৭:২৬

৪ নভেম্বর, ২০২৬

১৯ কার্তিক, ১৪৩৩

২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮

Edit Content
সর্বশেষ
  1. Home
  2. সোশ্যল মিডিয়া
  3. সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে লক্ষ্য হল ঐক্যবদ্ধতা | BAIRA | বিকল্প কন্ঠ | Bikalpo Kontho

বাংলাদেশ অর্থনীতিতে ভালো অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ অর্থনীতিতে ভালো অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা

বাংলাদেশ অর্থনীতিতে ভালো অগ্রগতি অর্জন করেছে, তবে মাঝে মাঝে রাজনৈতিক কারণে কিছু অস্থিরতা বা বাধা-বিপত্তি দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, সম্প্রতি ইরান ও নেপাল জানিয়েছে, তারা বাংলাদেশের মতো হতে চায় না। তবে তিনি জানান, তারা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছে তা জানা নেই। বরং আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অগ্রগতির দিকে নজর রাখছে। তিনি বলেন, “এসডিজি গ্র্যাজুয়েশনের বিষয়টি দেখুন। আমরা গ্র্যাজুয়েশন করব কি না, সবাই তাকিয়ে আছে। জাতিসংঘও আমাদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ যদি ‘হ্যাঁ’ বলে, তাহলে অন্য অনেক দেশও ‘হ্যাঁ’ বলবে। কে কী বলল বা না বলল, সেটা আমাদের বিষয় নয়।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড।”

অর্থ উপদেষ্টা সতর্ক করেন, রাজনৈতিক ডাইমেনশনের কারণে মাঝে মাঝে কিছু ধাক্কা আসতে পারে। তিনি বলেন, দেশের উন্নয়ন কখনো একেবারে সরল রেখায় চলে না।

উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “উচ্চ মুদ্রাস্ফীতি শুধু সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে না। খালি পলিসি রেট বাড়িয়ে দিলাম, আর সাপ্লাই অপরিবর্তিত থাকলে কোনো কাজ হবে না। বাজারের ডাইনামিকস কেবল অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের মনোভাব, সহযোগিতা এবং রাজনৈতিক গভর্নেন্সের সঙ্গে সরাসরি জড়িত।”

তিনি আরও বলেন, রাজনৈতিক গভর্নেন্স ছাড়া শুধু অর্থনৈতিক পদক্ষেপ দিয়ে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইন্সপেক্টর বা ম্যাজিস্ট্রেট বসিয়ে এমন কার্যক্রম সফল করা যায় না। পৃথিবীর কোনো দেশেই এটি কার্যকর হয়নি।

নির্বাচন উপলক্ষে বডি অন ক্যামেরা ব্যবহারের প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে এবং সেখান থেকেই সরঞ্জাম কেনা হবে।

এমএফ/বিকল্পকন্ঠ
#বাংলাদেশ #অর্থনীতি #ড্রেস #মুদ্রাস্ফীতি #রাজনৈতিকগভর্নেন্স

আরও পড়ুন

Scroll to Top